ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়ার ছোট ভাই হাবিবুর রহমান হাবিবকে ফের গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রাম থেকে তাকে আটক করে আশুগঞ্জ থানা পুলিশ। পরদিন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ২০২৪ সালের ৫ আগস্ট আশুগঞ্জ গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, এর আগে একই মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান হাবিবুর রহমান হাবিব। জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় অবস্থান করছিলেন।

আপনার মতামত লিখুন :