নারায়ণগঞ্জ: "বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ঘরে ঘরে বৈধ গ্যাস সংযোগ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টি সহ বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে" বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
বুধবার (২৮ জানুয়ারী) দিনব্যাপী দাউদপুুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফ আহমেদ টুটুল, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক এরফান ভূঁইয়া, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুলতান মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মামুন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা মেহেদী হাসান, দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম রুবেল, সহ সভাপতি বাদল সিকদার, ইউনিয়ন ছাত্রদল নেতা ইসহাক, নয়ন সরকার, আরিফ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আপনার মতামত লিখুন :