ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬,
মহাসড়কের পাশে ময়লা অপসারণ করে

রূপগঞ্জের বৃক্ষরোপণ করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

পরিবর্তনের ডাক | নারায়নগঞ্জ প্রতিনিধি

জুন ১৪, ২০২৬, ১২:৫৯ পিএম

রূপগঞ্জের বৃক্ষরোপণ করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বৃক্ষরোপণ শেষে নেতাকর্মীদের নিয়ে মোনাজাত করছেন প্রতিমন্ত্রী শাহে আলম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষ রোপণ করেন স্থানীয় সরকার, পল্লী ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রবিবার (১৪জুন) সকালে উপজেলার গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হূমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঈদের ছুটিতে এখানে ময়লা ফেলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। গত দুই দিন ধরে ময়লা অপসারণের কাজ চলছে। ভবিষ্যতে যেন আর কোনোভাবেই মহাসড়কের পাশে ময়লা ফেলা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

প্রতিমন্ত্রী আরো বলেন,  "আমরা একটি আলাদা ল্যান্ডফিলের ব্যবস্থা করছি। সেখানে শিল্প-কারখানা ও পৌরসভার বর্জ্য ফেলা হবে। বর্তমানে অনেক বিদেশি প্রতিষ্ঠান বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ও গ্যাস উৎপাদনের প্রযুক্তি নিয়ে কাজ করছে। এসব প্রযুক্তি কাজে লাগানো গেলে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে।"

এসময় স্বপ্নের রূপগঞ্জ গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া  দিপু ভুইয়া।

পরিবর্তনের ডাক

Link copied!