ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬,
ঢাকা-১৭ আসনে জুলাই যোদ্ধাদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ

হাদির স্বপ্ন বাস্তবায়ন করতে চান জামায়াতের প্রার্থী ডা. খালিদুজ্জামান

পরিবর্তনের ডাক | নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৬:৩৬ পিএম

হাদির স্বপ্ন বাস্তবায়ন করতে চান জামায়াতের প্রার্থী ডা. খালিদুজ্জামান

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী ডা.এস এম খালিদুজ্জামান। শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধারা এবং শহীদদের কয়েকজন মা-বাবা, যা আয়োজনটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

মনোনয়নপত্র সংগ্রহের পর ডা.খালিদুজ্জামান বলেন, শহীদ শরীফ ওসমান হাদি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা তার আশা-আকাঙ্ক্ষা পূরণ করবো।

মনোনয়নপত্র তোলার সময় উপস্থিত জুলাই যোদ্ধারা ডা. খালিদুজ্জামানের পক্ষে ভোট প্রত্যাশা করেন তারা বলেন, দলীয় পরিচয়ের কারণে নয়; বরং ডা. খালিদুজ্জামানের কাজ, তার অমায়িক ব্যবহার এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার মানসিকতাকেই তারা গুরুত্ব দিয়ে ভোট চাইছেন। এসব গুণের কারণেই তিনি জয়ী হবেন এমন বিশ্বাস তাদের। 


অনেকে মনে করছেন, মানবতার সেবায় এমন ধারাবাহিক ও নিবেদিত কর্মকাণ্ড দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। এসব কার্যক্রমই ডা. এস এম খালিদুজ্জামানকে সাধারণ মানুষের কাছে আলাদা করে পরিচিত করে তুলেছে।

 

এমএস

পরিবর্তনের ডাক

Link copied!