নকলা: সীমান্তবর্তী জেলা শেরপুরে প্রায় প্রতি রাতে বৃষ্টির মত ঝড়ছে ঘনকুয়াশা। দিনের প্রায় মধ্যভাগ পর্যন্ত দেখা মিলছে না সুর্যের আলো। দু-এক দিন পরপর সুর্যের দেখা মিলে। তবে দিনের প্রথম প্রহরে সুর্যের কিছুটা উত্তাপ ছড়ালেও বিকাল হতেই তাপমাত্রা পুনরায় নিন্মগামী হতে দেখা যাচ্ছে। তাতে কনকনে ঠান্ডায় ব্যহত হচ্ছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজনের স্বাভাবিক জীবনযাত্রা। বিপাকে পড়েছেন ছিন্নমূল শীতার্ত এবং দরিদ্র অসহায় ও নিম্ন আয়ের মানুষজন।
হাড় কাপানো এই শীতে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন ‘‘আস সুন্নাহ ফাউন্ডেশন’’।তারা নকলা উপজেলার শীতার্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়েছেন উষ্ণ কাপড় কম্বল-জ্যাকেট। বৃহস্পতিবার (১ জানুয়ারী) দিনব্যাপী শতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণ কাজের নেতৃত্বদেন “আস সুন্নাহ ফাউন্ডেশন”র নকলা উপজেলার দায়িত্বশীল জালালপুর পূর্বপাড়া বাইতুন নুর আহলে হাদিস জামে মসজিদের খতিব তরুণ স্বেচ্ছাসেবক হাফেজ মো.রমজান আলী। আর তার সাথে সার্বিক সহযোগিতায় ছিলেন তরুণ স্বেচ্ছাসেবক মাওলানা জিয়াউল হক, মাওলানা তারিক জামিল, দেলোয়ার হোসেন, মারজুল ইসলাম, তাহসিন আহমেদ, ইউসুফ আহমেদ ও তানভীর আহমেদসহ অনেক স্বেচ্ছাসেবক।
হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শীত নিবারনের জন্য বিনামূল্যে উন্নত মানের কম্বল ও জ্যাকেট পেয়ে ‘আস সুন্নাহ ফাউন্ডেশন’ সংস্থার প্রতি সুবিধাভোগী শীতার্তরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া এমন মহতি উদ্যোগের জন্য উদ্যোক্তাদের সাধুবাদ ও বিতরণ কাজে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তারা।
এমএস

আপনার মতামত লিখুন :