ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬,
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায়

ডেমরায় কৃষক দলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

| নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১২, ২০২৬, ১০:৫৬ এএম

ডেমরায় কৃষক দলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেমরা: বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামানায় ঢাকার ডেমরায় কৃষকদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭০নং ওয়ার্ড কৃষকদলের আয়োজনে রবিবার সন্ধ্যায় ধীৎপুর কৃষক দলের কার্যালয়ে এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস।

দোয়া মাহফিলে ৭০ ওয়ার্ড কৃষকদলের সভাপতি মোঃ হাবিবুল্লাহ হাবিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু সিদ্দিকের ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ গরিবুল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ আবু নোমান বেপারী, ৭০ নং ওয়ার্ড বিএনপি'র সহ-সভাপতি মো: শাহিদুজ্জামান ফয়সাল, ৭০ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ  আবুল হোসেন, মোঃ সুজন খান, কৃষক দলনেতা মোঃ সুলতান মিয়া।

এ সময় আরো বক্তব্য রাখেন মো: নুরুজ্জামান, মোঃ আমির হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তাপস বলেন, "বিএনপির চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী"। দেশ এবং দেশের মানুষের কল্যাণে তিনি কাজ করে গেছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শূন্যতা এদেশের মানুষ প্রতিটি মুহূর্তে উপলব্ধি করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এদেশের মানুষ ভালোবাসেন বলেই তার জানাযায় তাকে শেষ বিদায় জানাতে সকল শ্রেণীর পেশার  মানুষের ঢল নেমেছিল। তিনি সকল শ্রেণী পেশার মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিলেন। নীতি ও আদর্শের সহিত সারা জীবন তিনি কাজ করে গেছেন। বাবা এবং মায়ের আদর্শকে বুকে লালন করে তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লন্ডনে বসে পরিকল্পনা করেছেন। সে মোতাবেক তিনি দেশে এসে কাজ শুরু করেছেন। দেশ এবং দেশের মানুষের কল্যাণেই তিনি বাবা মায়ের মতই কাজ করে এদেশের মানুষের অন্তরে জায়গা করে নিবেন। মানুষের দোয়া ও ভালোবাসা এবং মানুষের সহযোগিতা নিয়ে তিনি আগামী দিনের সুন্দর ও শান্তির বাংলাদেশ গড়ে তুলবেন।

বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং  খাবার বিতরণ করা হয়। 

Link copied!