ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬,
র‍্যাব-১১ -এর মাদক বিরোধী অভিযানে

মুন্সিগঞ্জে ১৩৫ বোতল ফেনসিডিল ও স্কাফ সহ আটক ১

| মুন্সিগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৬:৪১ পিএম

মুন্সিগঞ্জে ১৩৫ বোতল ফেনসিডিল ও স্কাফ সহ আটক ১

মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের দক্ষিন ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৮৮ বোতল স্কাফ ও ৪৭ বোতল ফেনসিডিল সহ মোঃ আজিজুল হাকিম (৪৫) নামে এক পেশাদার মাদককারবারীকে আটক করেছে র‍্যাব-১১। আটকৃত মাদককারবারী মোঃ আজিজুল হাকিম মুন্সিগঞ্জ সদরের দক্ষিণ ইসলামপুর এলাকার মজনু সরকারের ছেলে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) র‍্যাব-১১, আদমজীনগরের কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার মোঃ নাঈম উল হক (বিসিজিএম) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। 

র‍্যাব জানায়, মাদক নির্মূলের লক্ষ্যে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সময়ে র‍্যাব-১১ বিপুল পরিমান মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সাথে জড়িতদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ নারায়ণগঞ্জ (সিপিএসসি)'র একটি চৌকস আভিযানিক দল আজ মুন্সীগঞ্জ সদরের দক্ষিন ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৮৮ বোতল স্কাফ এবং ৪৭ বোতল ফেনসিডিল সহ আজিজুল হাকিম নামে এক মাদককারবারীকে আটক করা হয়। 

আটককৃত মাদককারবারী জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। চক্রটি সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে। আটককৃতে বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Link copied!