ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬,
দলীয় সকল পদ থেকে বহিস্কারের পর

গ্রেফতার হলো গাছ কাঁটার দায়ে মিঠামইন উপজেলা বিএনপির সেই সভাপতি

| কিশোরগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১০:৩৬ পিএম

গ্রেফতার হলো গাছ কাঁটার দায়ে মিঠামইন উপজেলা বিএনপির সেই সভাপতি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা গাছ কেটে ফেলার মামলায় সদস্যপদ স্থগিত হওয়া মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারির পর তারাবির আগ মুহূর্তে জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে, বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, নিজের বাড়ির যাতায়াতের পথ সুগম করতে গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণ করা ২০টি গাছ কেটে ফেলেন অভিযুক্ত বিএনপি নেতা জাহিদুল আলম।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, জাহাঙ্গীর আলমের বাড়িতে প্রবেশ করতে হলে বাঁধের ওপর দিয়ে যেতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচলে কিছুটা সমস্যা হওয়ায় গত ৫ আগস্টের পর থেকে একে একে গাছ কাটা শুরু করেন। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা। বৈদ্যুতিক করাত ব্যবহার করে গাছের গুঁড়ি কেটে ফেলা হয় এবং পরে সেগুলো সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় মিঠামইন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ফয়জুর রাজ্জাক আঙ্গুর মিয়া নামে এক গাছ কাটা শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাত ২/৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

Link copied!