ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬,
জুলাইযোদ্ধা শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে

রূপগঞ্জে অসহায় ও দুস্তদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

| নারায়ণগঞ্জ প্রতিনিধি

মার্চ ১৬, ২০২৬, ১০:৪৩ পিএম

রূপগঞ্জে অসহায় ও দুস্তদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে ২ শতাধিক অসহায় ও দুস্তদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ মারজান। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, তারাব পৌর বিএনপির সহ সভাপতি বাবুল শিকদার,মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন,ইসতিয়াক ভূইয়া, হিমেল ভূঁইয়া, লিজান ভূইয়াসহ অনেকে। 

এ সময় বক্তারা বলেন,আমরা ফারহান ফাইয়াজের মত শহীদদের আত্ম ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। ফারহান ফাইয়াজ স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। যার সুফল আজ বাংলাদেশের মানুষ পাচ্ছে। 

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ ফারহান ফাইয়াজ সহ  সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত অনুষ্ঠিত হয়।

Link copied!