ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬,

ডেমরায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

| নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৮, ২০২৬, ০৯:৫৩ পিএম

ডেমরায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর ডেমরার পাইটি এলাকায় ৩ শত সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এছাড়াও দুই জন অসহায় অটো রিক্সা চালককে দুইটি অটো রিক্সা, একজন ভ্যানচালককে ১টি ভ্যান ও ১০টি  সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে ডেমরা ভলান্টিয়ার্সের সংগঠন ফজলুর রহমান ফাউন্ডেশন ও পাইটি অগ্রগতির আয়োজনে এবং  আব্দুল খালেক ফাউন্ডেশন ও বি এইচ এস ৯০ ওয়েলফেয়ার সোসাইটির সার্বিক সহযোগিতায় ডেমরার পাইটি এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।

ডেমরা ভলান্টিয়ার্সের সদস্য সচিব ও ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় এবং জিয়াউর রহমান পলাশের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেমরা ভলান্টিয়ার্সের সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন, পাইটি অগ্রগতির সভাপতি মোরশেদুর রহমান আকাশ।

এ সময় আরো উপস্থিত ছিলেন আশ্রয়ের সাবেক সভাপতি মোঃ ইসমাইল, ডেমরা ব্লাডের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, আসাদুজ্জামান আশা, ছোবেদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Link copied!