ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬,

নিজ কর্মস্থলে সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ড.ইউনুস

পরিবর্তনের ডাক | নিউজ ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:৫৬ পিএম

নিজ কর্মস্থলে সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ড.ইউনুস

ড.ইউনুসকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে প্রায় ১৮ মাস পর নিজের কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল (শান্তি) পুরস্কার জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

ইউনূস সেন্টারের অফিসিয়াল পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত কার্যালয়ে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে স্বাগত জানান।

সেখানে গ্রামীণ সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।


এমএস

পরিবর্তনের ডাক

Link copied!