ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬,

আইসক্রিম বিক্রি করেন দেবের সহ-অভিনেতা

পরিবর্তনের ডাক | বিনোদন ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ০৮:০৮ পিএম

আইসক্রিম বিক্রি করেন দেবের সহ-অভিনেতা

ঢাকা : এক সময় যিনি পর্দায় ভয় ছড়াতেন, তার এখন জীবন চালাতে হয় ছোট মুদির দোকানের আইসক্রিম আর নরম পানীয় বিক্রি করে। ‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’-এর মতো সিনেমায় খলনায়কের চরিত্রে দর্শকের মনে দাগ কেটেছিলেন। কিন্তু আজ সেই আলো ম্লান।

টলিপাড়ার সেই পরিচিত মুখকে এখন দেখা যায় ব্যারাকপুরের এক ছোট মুদির দোকানে। পাঁচ বছর ধরে পর্দা থেকে দূরে সুরজিৎ। 

ভারতীয় গণমাধ্যমে সুরজিৎ বলেন, ‘১৯৯৮ থেকে ২০২০ পর্যন্ত অভিনয় করে মাত্র পাঁচ লাখ টাকা রোজগার করতে পেরেছি। ভাবুন, কতটা কঠিন সময় গেছে!’ 

এক সময় ক্যামেরার ফ্ল্যাশে ঝলমল করা মুখ এখন দোকানের আলোয় ঝাপসা। তবু তার গলায় শান্ত সুর, ‘অভিনয়ে ফেরার ইচ্ছে নেই আর।

এখন নিজের ব্যবসা নিয়েই বাঁচতে চাই।’

সুরজিৎ আরো বলেন, ‘তৃণমূল আসার পর এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। অনেকে ভাবেন আমি হয়তো অন্য দলের ছিলাম। একেবারেই না।

এমটিআই

পরিবর্তনের ডাক

Link copied!