ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬,

আড়াইহাজারে সাবেক প্রধান শিক্ষককে গণসংবর্ধণা

| নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ১, ২০২৬, ১১:০২ পিএম

আড়াইহাজারে সাবেক প্রধান শিক্ষককে গণসংবর্ধণা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাড়িয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল আশরাফ ভূঁইয়াকে গণসংবর্ধণা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। 

রবিবার (১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের   বালিয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধণা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বিদ্যালয়ের সংবর্ধিত সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল আশরাফ ভূঁইয়া। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গোপাল মল্লিকের সার্বিক তত্বাবধানে আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান, সহকারী শিক্ষক মোঃ হেদায়েত উল্লাহ মোল্লা, মোঃ জহিরুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মাহবুবুর রহমান, মকবুল হোসেন, উত্তম কুমার সরকার, সমরেন্দ্র নাথ বিশ্বাস, নাসরিন আক্তার, রওশন আরা বেগম, হাফিজা আক্তার প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল আশরাফ ভূঁইয়া বলেন, "সুশিক্ষা আর নৈতিক চরিত্রই গড়ে তোলে একজন সত্যিকারের মানুষ"। আমার জীবণের ৩৮টি বছর এ বিদ্যালয়ে শিক্ষকতা করেছি। দীর্ঘ এ শিক্ষকতা জীবণে আমি শুধু শিক্ষার্থীদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছি। শিক্ষার্থীরা আদর্শ মানুষ হয়ে নিজের জীবণকে আলোকিত করার মাঝেই একজন শিক্ষকের সার্থকতা। আমি শুধু এ চেষ্টাটাই করে গিয়েছি। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গোপাল মল্লিক বলেন, ১৯৮১ সালে বালিয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন বিদ্যালয়ের শিক্ষক মো. নুরুল আশরাফ ভূঁইয়া। তিনি এ বিদ্যালয়ে যোগদানের পর থেকে দিনে দিনে বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার গুণগত মান উন্নত হয়েছে যার ফলে নারায়ণগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের মাঝে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে আমাদের এ বিদ্যালয়টি। ২০১২ সাল থেকে শিক্ষক নুরুল আশরাফ ভূঁইয়া এ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে ২০১৮ সালে চাকরি জীবণ থেকে অবসরে যান। তার এই দীর্ঘ শিক্ষকতা জীবণে তিনি শুধু বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যান। তার এ অবদানের জন্য আজ আমরা গর্বিত। 

অনুষ্ঠানে কোরআন তেলওয়াত, হামদ-নাতে রাসুল, আযান, দেশের গান, পল্লীগীতি, কবিতা আবৃতি সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সাবেক সহকর্মী প্রধান শিক্ষকের প্রতি বিদ্যালয়ের বর্তমান শিক্ষকদের আন্তরিকতা ও ভালোবাসায় মুগ্ধ হন সংবর্ধিত এ শিক্ষক সহ শিক্ষক-শিক্ষার্থীরা।

Link copied!