ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬,

রূপগঞ্জে ট্রাক প্রতিকের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত কর্মী সমর্থকরা

| নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১২:৩৯ এএম

রূপগঞ্জে ট্রাক প্রতিকের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত কর্মী সমর্থকরা

নারায়ণগঞ্জ: সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা।

সোমবার দিনভর নারায়ণগঞ্জ-১ আসনে গনঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন রূপগঞ্জ উপজেলার ভক্তবাড়ি, জাঙ্গীর, ইছাখালী মোড় সহ বিভিন্ন এলাকায় ট্রাক প্রতিকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা করেন।

এসময় নির্বাচনে বিজয়ী হলে রূপগঞ্জের মাদক, ভূমিদসূতা সহ নানা সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

প্রচারনাকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাসান বাবুল, কার্যকরী সদস্য মোর্শেদ আলম নয়ন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: আমির হোসেন, যুব অধিকার পরিষদের কাউছার মিয়া সহ অন্যান্য কর্মী সমর্থকরা।

রূপগঞ্জ আসনে গনঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ তার ন্যায্য ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফলে ২৪' এর গণ-অভ্যুত্থানের সৃষ্টির মাধ্যমে এক নতুন বাংলাদেশের জন্ম হয়। তাই সকলের ভোটাধিকার নিশ্চিত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ট্রাক প্রতিকে ভোট দেয়ার আহ্বান করেন তিনি।

Link copied!