নারায়নগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন ১৫৫৪২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০২৯৮ ভোট। বৃহস্পতিবার রাতে উপজেলা অডিটোরিয়ামে বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
এসময় তিনি জানান, রূপগঞ্জে ১২৯ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪০৮৮২৯ জন। মোট ভোট প্রদান হয়েছে ২৫৩৯৭১ টি। যার মধ্যে বাতিল ভোট হয়েছে ৪৯৬৭ টি।
এমএস

আপনার মতামত লিখুন :