ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারম্যান তারেক রহমান এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।
সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :