ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬,

রূপগঞ্জে স্কুলের আলমারী ভেঙে কাগজপত্র ও নগদ টাকা চুরি

| নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০১:২৮ পিএম

রূপগঞ্জে স্কুলের আলমারী ভেঙে কাগজপত্র ও নগদ টাকা চুরি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুল নামে একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। স্কুলের আলমারী ভেঙে গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও নগদ এক লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছে। 

রবিবার রাতের যে কোন সময় কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। 

স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সোমবার সকালে স্কুলের সহকারী শিক্ষক অনিক রহমান ভেতরে ঢুকে দেখতে পায় অফিস কক্ষের তালা ভাঙা। পরে সকল শিক্ষককে খবর দেয়। অফিস কক্ষের সবকিছু তছনছ করে রাখে। আলমারী ভেঙ্গে গুরুত্বপূর্ণ কিছু ফাইল, টাই-ব্যাজ, খাতা-ডায়েরী বিক্রির টাকা ও ভর্তির টাকাসহ এক লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছে। ধারণা করছি, এটা শুধু চুরি নয়, চক্রান্ত হতে পারে। 

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, ঘটনা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মামলার প্রক্রিয়া চলছে।

Link copied!