ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬,

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, এমপির আশ্বাসে তুলে নিলো শ্রমিকরা

| নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১১:৫৩ পিএম

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, এমপির আশ্বাসে তুলে নিলো শ্রমিকরা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বি ব্রাদার্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। এতে শ্রমিক-পুলিশের  মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৭ পুলিশ সদস্য সহ অর্ধশত শ্রমিক আহতের ঘটনা ঘটেছে। 

শনিবার সকাল ৮টা থেকে উপজেলার বরপা এলাকায় বি ব্রাদার্স নামে একটি কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়ককের টায়ার জালিয়ে শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। অবরোধকালে ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশের অন্তত ৪০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও আর্মি ক্যাম্পের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেস্টা করেন। একপর্যায়ে শ্রমিকদের বুঝালে মহাসড়ক থেকে সড়ে পাশের বালুর মাঠে অবস্থান নেয় শ্রমিকরা। পরে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ্য সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ঘটনাস্থলে এসে শ্রমিকদের ১ সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা শান্ত হয়ে দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেন। শ্রমিকদের পাওনা বেতন তাদের অধিকার। তাই শুধুই আশ্বাসের বাণী নয় বরং প্রশাসনের দেয়া প্রতিশ্রুতি যেনো বাস্তবায়ন করা হয় এমন দাবি শ্রমিকদের সবার।

শ্রমিকরা জানান, এ কারখানায় ১ হাজার ২'শ ৭৫জন শ্রমিক কাজ করেন। এখানকার শ্রমিকদের কারো ২ মাসের আবার কারো ৩ মাসের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের জন্য তাগিদ দিলেও কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের জন্য একাধিকবার তারিখ দিলেও কথা রাখেনি। গত বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু শ্রমিকরা আজ কারখানায় এসে বকেয়া বেতন চাইলে কারখানা কর্তৃপক্ষ তালবাহানা করে। এতে বাধ্য হয়ে কাজ ফেলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে তারা। কিন্তু শ্রমিকদের শান্তিপূর্ণ সড়ক অবরোধে কারখানা কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ টিয়ারসেল গ্যাস নিক্ষেপ করে ও শ্রমিকদের পিটিয়ে প্রায় নারী পুরুষ সহ অর্ধশত শ্রমিকদের আহত করে। 

পরে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেস্টা করেন। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়ক থেকে সড়ে পাশের বালুর মাঠে অবস্থান নেয়। 

রূপগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর এ কে এম রিয়াদুল ইসলাম বলেন, সড়কটি খুবই গুরুত্বপূর্ণ তাই এ সড়কটি দীর্ঘ প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকায় রমজানে জনসাধারণকে ব্যপক দুর্ভোগ পোহাতে হয়েছে। তাই ভবিষ্যতে কোন দাবি দাওয়া নিয়ে এ সড়ককে অবস্থান না করে প্রশাসনের সহযোগীতায় কথা বলে সমাধানের পরামর্শ দেন তিনি।

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান  ভূইয়া দিপু বলেন, শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনের ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে দুপাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শ্রমিকদের বুঝিয়ে ও মালিক পক্ষের সাথে কথা বলে ও বিজিএমইএ-বিকেএমইর সাথে কথা বলে ১ সপ্তাহের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেই। পরে তারা অবরোধ তুলে নেয় এবং আগামীকাল থেকে কাজে যোগদানের আহ্বান জানাই।

এদিকে, অবরোধকালে ৭ পুলিশ সহ অর্ধশত শ্রমীকদের আহত হওয়ার কথা জানিয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আহতের চিকিৎসার জন্য সকল রকম ব্যবস্থা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হবে এবং উপজেলা প্রশাসন সব সময় শ্রমিকদের সহযোগীতায় পাশে থাকবে।

Link copied!