ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬,

রূপগঞ্জে ক্রেনের তার ছিড়ে পড়ে ২ শ্রমিক নিহত, আহত-১

| নারায়ণগঞ্জ প্রতিনিধি

মার্চ ১, ২০২৬, ১০:৩৯ পিএম

রূপগঞ্জে ক্রেনের তার ছিড়ে পড়ে ২ শ্রমিক নিহত, আহত-১

ক্রেন ছিড়ে পড়ার পরের দৃশ্য

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাইকম ফ্রাইট এন্ড লজিস্টিক নামক কোম্পানীতে মালামাল লোড আন লোডের ক্রেনের তার ছিড়ে গ্রাফ উপরে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত আরেক শ্রমিক। রবিবার সন্ধ্যার দিকে রূপগঞ্জের গঙ্গানগর এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার তারাশ থানাধীন নওগা এলাকার রতন মিয়া ছেলে আলামিন (৩২) ও একই থানার নাদো সৈয়দপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আল আমিন মিয়া (২৬)। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই সাদেকুর রহমান জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টারদিকে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম ফ্রাইট এন্ড লজিস্টিক নামক কোম্পানীর গম আনলোড  করার সময় ক্রেনের তার ছিড়ে গ্রাফ পড়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন শ্রমিক আলামীন মিয়া।

গুরুতর অবস্থায় মিশু ও আলামীন নামে দুই শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ নেয়ার পথে মৃত্যু বরণ করে আলামীন নামে আরেক শ্রমিক। আহত মিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হামপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত দুই শ্রমিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এমএস

Link copied!