ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬,

রূপগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবসে আলোচনা সভা

| নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০১:৫৮ পিএম

রূপগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবসে আলোচনা সভা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায়  উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন,  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁন মিয়া, উপজেলা প্রকল্প কর্মকর্তা আইমিন সুলতানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার, স্টার নিউজের সাংবাদিক শাহজাদা শাহাদাত, বাংলা টিভির সাংবাদিক মো. সোহেল কিরণ।

 সভায় বক্তারা বলেন ৫২ এর ভাষা আন্দোলন,  একাত্তরের মুক্তিযোদ্ধ ও ২৪'এর গণঅভ্যুথানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। সর্বত্র বাংলা ভাষার যথাযথ ব্যবহারের দিকে সরকারের নজরদারির দাবি জানান বক্তারা।

Link copied!