ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬,
খন্দকার বাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে

রূপগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

| নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৭:৫৪ পিএম

রূপগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার  রূপসী খন্দকার বাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে ইফতার ও দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ও অত্র মসজিদের সভাপতি ড. তৈমুর আলম খন্দকার। 

ইফতার ও দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন। এসময় ভাষা আন্দোলনে শহীদ, দেশ ও দেশের মানুষের জন্য দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

ড. তৈমুর আলম খন্দকার বলেন, বিশ্বের অন্যান্য দেশে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহ নিত্য প্রয়োজনীয় কমে। আর আমাদের বাংলাদেশে রমজান আসলেই দ্রব্য মূল্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়। 

দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন মুফতি সিরাজুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ আমিন, আজিনুর রহমান,  কাউসার আহমেদ, আলামিন, আব্দুল হালিম জুয়েল,  খন্দকার তুহিন পারভেজ প্রমুখ।

Link copied!